ভোট প্রচারের ময়দানে নেমে ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’, এই সত্যিটাকে তুলে ধরলেন দেব - The News Lion

ভোট প্রচারের ময়দানে নেমে ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’, এই সত্যিটাকে তুলে ধরলেন দেব

 


দি নিউজ লায়ন; ভোট প্রচারের ময়দানে নেমে ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’, এই সত্যিটাকেই তুলে ধরলেন অভিনেতা ও তৃণমূলের সাংসদ দেব। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের হয়ে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন দেব।   তাই এবারের নির্বাচনে তৃণমূল নেত্রীর হাতকে আরও শক্ত করতে সবাইকে জোড়াফুল চিহ্নে ভোট দিতে হবে। দেব বলেন, এবারের নির্বাচনে কোন অপপ্রচার ও গুজবে কান দেবেন না। ভয় করবেন না। মনে রাখবেন, ফের বাংলার মসনদে ক্ষমতায় আসছেন দিদি।


সেই প্রচারের ময়দান থেকে দেব একদিকে রাজ্যের উন্নয়ন আর অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। দেব বললেন, সাধারণ মানুষ তৃণমূল দলটাকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন বলেই এতো মানুষ প্রতিদিন অসহ্য গরম সহ্য করেও তৃণমূলের সভা সমিতি এবং মিছিলে অংশ নিচ্ছেন। মানুষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।  এটা নিশ্চিত। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকব। 


একুশের নির্বাচনে মানুষকে আর বোকা বানানো যাবে না বলেও নির্বাচনী ময়দানে দাবি করেন দেব। বলেন, যারা সারা বছর ধরে মানুষের জন্য কাজ করেন, মানুষের পাশে থাকেন তাদেরকেই মানুষ ভোট দেবে। ঘরে বসে কাজ করেন না দিদি। দিদি মানুষের সঙ্গে মিলেমিশে সর্বত্র কাজ করেন বলেই আজ বাংলার লাখো মানুষ দিদির সঙ্গে রয়েছেন। লকডাউনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসি ঘরে বসে বৈঠক করেছেন, আর দিদি রাস্তায় নেমে কাজ করেছেন। 


পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন।  লকডাউনে মানুষদের খাওয়ার জন্য বিনামূল্যে রেশনের চাল দেওয়ার ব্যবস্থা করেছেন। দেব বিজেপিকে কড়া আক্রমণ করে বলেন, আজ যারা বাংলায় এসে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা দেশের অর্থনীতিকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন তা সারা দেশের মানুষ জানেন। পঞ্চাশ বছরের মধ্যে অর্থনীতির সবথেকে খারাপ অবস্থা চলছে দেশজুড়ে।  


দেশের গরীব মানুষদের অবস্থা খারাপ হয়েছে, আর ধনীরা আরও ধনী হয়েছেন। আজ বাংলার মাটিতে ভুলভাল প্রচারে কেউ কান দেবেন না। ভাঁওতাবাজদের কথা বিশ্বাস করবেন না। এরা কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বলেছিল বছরে দুই কোটি বেকারের চাকরি দেবে। কিন্ত একটা বেকারকেও ওরা চাকরি দিতে পারেনি। উল্টো দেশজুড়ে আজ মানুষের মাথায় হাত উঠেছে। গ্যাস ডিজেল, পেট্রোলের দাম বাড়িয়েছে কেন্দ্রের সরকার।  দেব বলেন, বাংলার মাটিতে ধর্মের নামে কাউকে রাজনীতি করতে দেবেন না। 


বাংলার মাটিতে আমরা হিন্দু, মুসলিমসহ সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থাকতে চাই। সেখানে বিভাজনের রাজনীতিকে বরদাস্ত করবেন না। আমাদের একটাই লক্ষ্য উন্নয়ন। আজ সারা দেশের মধ্যে বাংলাতেই নারীরা সুরক্ষিত রয়েছেন বলেও দাবি করেন দেব। বলেন, দেশের অন্য কোন রাজ্যে বাংলার মতো মহিলারা সুরক্ষিত নেই।  একমাত্র মমতার নেতৃত্বেই বাংলায় মহিলারা সুরক্ষিত থাকতে পারবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.